হোমআমাদের সম্পর্কেক্লাসগ্যালারি
Address: Block D, Plot # 01, Road 1, R/A Dhaka Udyan, 120701707112410[email protected]
আমাদের বিদ্যালয়
হোম
যোগাযোগ
প্রতিষ্ঠান পরিচিতি

আমাদের বিদ্যালয়

আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা, ইতিহাস, এবং অন্যান্য তথ্যাবলী এক নজরে দেখে নিন।

লোড হচ্ছে...
আমাদের বিদ্যালয়
আমাদের বিদ্যালয়

Address: Block D, Plot # 01, Road 1, R/A Dhaka Udyan, 1207

01707112410

[email protected]

আমাদের সম্পর্কে

  • প্রতিষ্ঠানের ইতিহাস
  • গভর্নিং বডি
  • শিক্ষকদের তথ্য
  • শিক্ষার্থীর তথ্য
  • কর্মকর্তা ও কর্মচারীর তথ্য
  • গ্যালারি
  • তথ্য সেবা কেন্দ্র

একাডেমিক কার্যক্রম

  • ক্লাস রুটিন
  • রেজাল্ট
  • একাডেমিক ক্যালেন্ডার
  • জ্ঞাতব্য ও করণীয়
  • নোটিশ বোর্ড
  • যোগাযোগ

পোর্টাল ও লগইন

  • শিক্ষার্থী পোর্টাল
  • অভিভাবক পোর্টাল
  • অ্যাডমিন / শিক্ষক লগইন
  • হোম পেজ

© 2026 Edu Core প্ল্যাটফর্ম। অল রাইটস রিজার্ভড।

এডুকোরে যোগাযোগ[email protected]+8801719-110664
School Campus
সময়ের পথচলা

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গৌরবময় পথচলা

মানসম্মত শিক্ষা, নিবেদিত শিক্ষক এবং একটি সহযোগী পরিবেশের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি।

প্রতিষ্ঠিত সাল (EIIN: EIIN46541)2022
শাখা ও ক্যাম্পাসমতিঝিল, বনশ্রী, মুগদা
শিক্ষা বোর্ডDhaka

১. প্রতিষ্ঠার ইতিহাস ও মূল ক্যাম্পাস (মতিঝিল)

মতিঝিল মূল ক্যাম্পাস ভবন
মতিঝিল মূল ক্যাম্পাস ভবন

মতিঝিল এজিবি কলোনির বাসিন্দাদের উদ্যোগে ১৯৬৫ সালের ১৫ মার্চ ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে ‘আইডিয়াল স্কুল’ একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৬৮ সালে জুনিয়র স্কুল এবং ১৯৭২ সালে এটি পূর্ণাঙ্গ হাই স্কুলে উন্নীত হয়। ১৯৭৩ সালে এই স্কুলের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।

পরবর্তীতে ১৯৯০-৯১ শিক্ষা বছরে সরকারের নির্দেশে মতিঝিল ক্যাম্পাসে স্কুল ভবনের পূর্বদিকে ছাত্রীদের জন্য কলেজ শাখা চালু করা হয়। সাবেক অধ্যক্ষ মরহুম মোঃ ফয়জুর রহমানের অবদান ও ভাষা সৈনিকদের স্মরণে ২০০৯ সালে নির্মিত শহিদ মিনার এই ক্যাম্পাসের অন্যতম গৌরব।


২. ইংলিশ ভার্সন প্রবর্তন

২০০৩ সালে মতিঝিল ক্যাম্পাসে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে ইংলিশ ভার্সন চালু হয় এবং ২০০৫ সালে ১০ম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়।

২০০৯ সালে নতুন গভর্নিং বডির অধীনে নিজস্ব অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বারতলা ভিতবিশিষ্ট আধুনিক ইংলিশ ভার্সন ভবন নির্মিত হয়, যেখানে বর্তমানে সফলভাবে পাঠদান চলছে।


৩. বনশ্রী ব্রাঞ্চ প্রতিষ্ঠা

১৯৯৬ সালে রামপুরা (তৎকালীন খিলগাঁও) আবাসিক এলাকায় ছয় বিঘা জমির ওপর ৭০২ জন শিক্ষার্থী নিয়ে বনশ্রী ব্রাঞ্চের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০০৭ সাল থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়।

২০১২ সালে এখানে ইংলিশ ভার্সন চালু করা হয় এবং পরবর্তীতে ভবনটি ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হয়।


৪. মুগদা ব্রাঞ্চ প্রতিষ্ঠা

২০১১ সালের ২ মার্চ খিলগাঁও-সবুজবাগ এলাকার ছাত্র-ছাত্রীদের চাহিদা মেটাতে মুগদায় ১ একর জমির ওপর এই ব্রাঞ্চ চালু হয়। একই বছরের ৮ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

বর্তমানে এখানে ৮ তলা ভিতবিশিষ্ট ৫ তলা ভবনের কাজ চলমান রয়েছে।


৫. কলেজ শাখা প্রতিষ্ঠা ও সাফল্য

১৯৯০ সালে মেয়েদের বিজ্ঞান ও মানবিক বিভাগ নিয়ে কলেজ শাখা শুরু হয় এবং ১৯৯৩ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হয়। ২০১৪ সালে ইংলিশ ভার্সন (বিজ্ঞান) যুক্ত হয়। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে প্রায় ২১০০ ছাত্রী অধ্যয়ন করছে।

অসাধারণ সাফল্য
৯৯.৫০%

গড়ে পাসের হার এবং ৫৬% জিপিএ-৫ প্রাপ্তির গৌরবময় ঐতিহ্য