
ক্লাস রুটিন, পরীক্ষার ফলাফল, ক্যালেন্ডার এবং প্রতিষ্ঠানের যাবতীয় নিয়মাবলী এক নজরে দেখে নিন।
Address: Block D, Plot # 01, Road 1, R/A Dhaka Udyan, 1207, Dhaka
ছাত্র/ছাত্রীদের ডায়েরির প্রথম পাতায় অভিভাবকদের নাম, পেশা, ঠিকানা ও নমুনা স্বাক্ষর দিতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিveren অভিভাবকে স্বাক্ষর করবেন।
এ ডায়েরির মাধ্যমে ছাত্র/ছাত্রীর যাবতীয় বিষয়ে অভিভাবকদের অবগতি করানো হয়। এছাড়া ছাত্র/ছাত্রীর পাঠোন্নতি ও নিয়মিত উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার মাধ্যম হিসেবে এটি কাজ করে।
অভিভাবক প্রতিমাসে একবার পাঠোন্নতি, আচার-আচরণ, উপস্থিতি এবং প্রেরণিতে প্রাপ্ত বিষয়ভিত্তিক নম্বর ও মন্তব্য (যদি থাকে) দেখে ছাত্র-ছাত্রীর সামগ্রিক উন্নতির জন্য সংশ্লিষ্ট সহকারী প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রতিটি ছাত্র/ছাত্রীর উপস্থিতি মোট কার্যদিবসের ৮০% এর কম হলে এবং সাংবাৎসরিক ফলাফলে প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৩% নম্বর না পেলে পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। একই শ্রেণিতে দু'বছর অনুত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের ছাড়পত্র দেওয়া হয়। এ ব্যাপারে কোনো নিয়ম সুপারিশ গ্রহণ করা হবে না।
ছাত্র/ছাত্রীদের বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ও অনুশাসন মেনে চলা এবং বিদ্যালয় অর্জনের বাইরেও বিদ্যালয়ের আদর্শ অনুসরণের তাগিদ দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ করা হলো।
ছাত্র/ছাত্রীর ডায়েরি হারালে অভিভাবক যুক্তিসঙ্গত কারণ ও ডকুমেন্ট সম্বলিত আবেদনপত্রসহ ৩০০.০০ (তিনশত টাকা মাত্র) জমা দিয়ে ডুপ্লিকেট ডায়েরি সংগ্রহ করতে পারবেন।
ডায়েরির সাথে সংযোজিত শ্রেণি ও শ্রেণিপরীক্ষায় প্রাপ্ত নম্বরের পাতাগুলো অভিভাবক নিয়মিত দেখবেন এবং সংশ্লিষ্ট সহকারী প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
অর্ধ-বার্ষিক/প্রাক্ নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ছাত্র/ছাত্রীদের মাধ্যমে অভিভাবকদের নিকট পাঠানো হয়। অভিভাবক তা দেখে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর দিয়ে ২ (দুই) দিনের মধ্যে বিদ্যালয়ে ফিরি পাঠাবেন।
অর্ধ-বার্ষিক/প্রাক্ নির্বাচনী পরীক্ষার ফলাফল পাঠোন্নতি পত্রের মাধ্যমে অভিভাবকদের নিকট প্রেরণ করা হয়। অভিভাবক অবশ্যই তা দেখবেন এবং বিশেষ করে যাদের ফলাফল সন্তোষজনক নয় তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
শিক্ষাবর্ষের শুরুর দিন সেশনের ফি-এর সাথে জানুয়ারির মাসের বেতন এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ধার্যকৃত অন্যান্য সমুদয় ফি পরিশোধ করে ভর্তির হতে হবে। তারপরে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধ করতে হবে।